মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কুশিয়ারার নদীর তীরবর্তী শীতলপাটির নগরী
হিসেবে খ্যাত বালাগঞ্জ উপজেলাটি রাজনীতির উর্বর ভূমি হিসেবে পরিচিত।
এই মাটি থেকে জন্ম নিয়েছেন অনেক বিপ্লবী, সংগ্রামী এবং অনেক বাঘা বাঘা
রাজনীতিবিদ। যারা আলো ছড়িয়েছেন কিংবা আজও আলো ছড়িয়ে চলেছেন দেশে-বিদেশে।
এই মাটির বীর সন্তানেরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশের ন্যায়সঙ্গত প্রতিটি আন্দোলন-সংগ্রামে। আর তাঁদের নেতৃত্বের গুণে গৌরবান্বিত করেছেন এই মাটিকে। আলোকিত করেছেন পুরো অঞ্চলকে।
এইসব আলো ছড়ানো ত্যাগী রাজনীতিবিদদের কর্ম, ত্যাগ, তিতিক্ষা আর সংগ্রামী জীবনের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই 'বালাগঞ্জের রাজনীতির শতজন' গ্রন্থের উদ্যোগ।
গ্রন্থের তথ্য সংগ্রহের কাজ চলছে । আর এই কাজে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতাই হবে আমার মূল হাতিয়ার। আশা করি সকলেই সহযোগিতার হাত প্রসারিত করবেন।
গ্রন্থটির ব্যাপারে নিয়মিত আপডেট পেতে লাইক দিয়ে রাখতে পারেন বালাগঞ্জ ইনডেস্ক https://web.facebook.com/balagonjindesk/?modal=admin_todo_tour পেইজটিতে।

নিবেদক : আ হ ইমন শাহ্

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন